২০২০ এপ্রিল মাসে গার্মেন্টস শ্রমিকরা পাবে বেতনের ৬০%
বেশিরভাগ
পোশাক শ্রমিকের মোট বেতন ৮ থেকে ১০ হাজারের ভিতরে। প্রতিমাসে ওভারটাইমের
টাকা পায় তিন থেকে চার হাজারের মত। এই টাকা দিয়েই তাদের মোটামুটি সংসার
খরচ চলে। বেতনের টাকা তো ঘরভাড়া আর দোকান বাকীর টাকা দিতেই শেষ। অথচ
এপ্রিল মাসে কোন ওভারটাইমের টাকা নাই। তার উপরে তাদের উপরে ধেয়ে আসছে ৬০%
বেতন নামের অভিশাপ। তার উপরে রমজান মাস চলছে। এমনিতেই অন্য সময়ের চেয়ে
খরচ বেশি। তার উপরে সব জিনিসের দামই দেড় থেকে দুইগুণ বেশি। নরমাল সময়ের ৫
টাকার একটা মাস্ক এখন ত্রিশ টাকায় কিনতে হয়। ধরা যাক, একজন শ্রমিকের মোট
বেতন দশ হাজার। ৬০% হিসাবে এপ্রিলের বেতন পাবে ৬ হাজার। এই টাকা দিয়ে সে
বাড়ী ভাড়াই দিবে নাকি দোকান বাকী শোধ করবে? আর দোকান বাকী শোধ না করলে
দোকানদারও তো চলতি ঈদের মাসে বাকিতে কিছু দিবে না। তাহলে এই নিরিহ
মানুষগুলা যদি পেটের তাগিদে হিংস্র হয়ে ওঠে, যদি আরেকটা শ্রমিক বিক্ষোভ
হয়, এর দায়ভার কি রিডিং পড়তে না পারা সেই প্রতিমন্ত্রী নিবে? নাকি
বিজিএমইএ / বিকেএমইএ নিবে? নাকি মালিকরা নিবে? নাকি শ্রমিকেরা না খেয়েই
মরবে?


No comments:
Post a Comment